বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংকের এমডি

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) এক্সেল ভন ট্রটসেনবার্গ তিন দিনের সফরে ঢাকায় আসছেন আগামীকাল শনিবার (২১ জানুয়ারি)। বাংলাদেশে এটিই

2023-01-20T19:27:22+00:00
2023-01-20T22:34:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংকের এমডি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৭:২৭ পিএম  আপডেট: ২০.০১.২০২৩ ১০:৩৪ পিএম  (ভিজিট : ১৮৩)
X


বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) এক্সেল ভন ট্রটসেনবার্গ তিন দিনের সফরে ঢাকায় আসছেন আগামীকাল শনিবার (২১ জানুয়ারি)। বাংলাদেশে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর। শুক্রবার (২০ জানুয়ারি) বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানকালে এক্সেল ভন ট্রটসেনবার্গ বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২২ জানুয়ারি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন।

বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এক্সেল ভন ট্রটসেনবার্গ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া তিনি বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। তার সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy