এবারের সংগ্রামে আমাদের জয় নিশ্চিত : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার শুধু বলে দেশের উন্নয়ন করেছি, উন্নয়ন করেছি। আওয়ামী

2023-01-20T19:50:45+00:00
2023-01-20T19:50:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবারের সংগ্রামে আমাদের জয় নিশ্চিত : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৭:৫০ পিএম   (ভিজিট : ১৬৮)
X


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার শুধু বলে দেশের উন্নয়ন করেছি, উন্নয়ন করেছি। আওয়ামী লীগ এতই যদি উন্নয়ন করে থাকে তাহলে সত্যিকার অর্থে একটি অবাদ সুষ্ঠু শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় কেন।’

‘আমরা জানি অবাদ সুষ্ঠু নির্বাচন হলে আপনাদের পরাজয় নিশ্চিত, তাই আপনারা ভয় পান। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সব মানুষ অংশ নিয়েছে। আমরা বিশ্বাস করি গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমরা জয়ী হব, ইনশাআল্লাহ।’

শুক্রবার বিকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় চিরিরবন্দর ও খানসামা উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা ১০ দফা দাবি দিয়েছি। আমাদের প্রথম দফায় বলেছি এই আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা সমাবেশ করতে চাইলে আমাদের অনুমতি দেওয়া হয় না। আমরা সমাবেশ করার নামে নাকি নাশকতা করি। কিন্তু আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থায় সরকারের বিরুদ্ধে সমগ্র মানুষ এখন জেগে উঠেছে। এখনো সময় আছে নিরাপদে সরে যান, না হলে পালাবার পথ পাবেন না। এবারের সংগ্রামে আমাদের জয় নিশ্চিত।

গণসংবর্ধনা অনুষ্ঠানে দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য নুরে আলম সিদ্দীকী নয়ন, যুগ্ম আহ্বায়ক সাঈয়েদ আহমেদ বুলবুল সেলিম, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy