ইজতেমার মুসল্লিদের স্বার্থে প্রধানমন্ত্রীর কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শনিবার (২১ জানুয়ারি) গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের অনুষ্ঠানে

2023-01-20T22:37:06+00:00
2023-01-20T22:52:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইজতেমার মুসল্লিদের স্বার্থে প্রধানমন্ত্রীর কর্মসূচি স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ১০:৩৭ পিএম  আপডেট: ২০.০১.২০২৩ ১০:৫২ পিএম  (ভিজিট : ১৭৭)
X


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শনিবার (২১ জানুয়ারি) গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের অনুষ্ঠানে তার পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান।

শনিবার গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২তম এশিয়া-প্যাসিফিক ও ১১তম জাতীয় স্কাউট জাম্বুরীতে প্রধানমন্ত্রীর যোগ দেয়ার কর্মসূচি ছিল।

রাজধানী ঢাকার উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ভোরে বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম জামাত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ফজরের নামাজের পর ‘আম বয়ান’ দিয়ে বিশ্ব ইজতেমার ৫৬তম আসরের এ পর্ব শুরু হয়েছে। গত ১৩-১৫ জানুয়ারি একই স্থানে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy