রেসিপি : ফুলকপির কাটলেট

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

শীতের সবজি ফুলকপি দিয়ে মজাদার কাটলেট বানিয়ে ফেলতে পারেন। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও অনন্য। বিকেলের নাস্তায়

2023-01-21T10:54:04+00:00
2023-01-21T11:26:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রেসিপি : ফুলকপির কাটলেট
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ১০:৫৪ এএম  আপডেট: ২১.০১.২০২৩ ১১:২৬ এএম  (ভিজিট : ১৮১)
X

শীতের সবজি ফুলকপি দিয়ে মজাদার কাটলেট বানিয়ে ফেলতে পারেন। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও অনন্য। বিকেলের নাস্তায় সসের সঙ্গে কাটলেট পরিবেশনের আগে রেসিপি জেনে নিন। 

উপকরণ ও তৈরি পদ্ধতি
 
>>অল্প তেল গরম করে একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিন। 

>>নাড়তে থাকুন। 

>>একটু নরম হয়ে গেলে এক কাপ ফুল দিয়ে দিন। 

>>ফুলকপির ফুলের অংশ একদম কুচি করে কেটে নেবেন। 

>>ডাঁটা দেবেন না। 

>>১/৪ চা চামচ হলুদের গুঁড়া, 

>>আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, 

>>১/৪ চা চামচ ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে নাড়ুন। 

>>স্বাদ মতো লবণ ও কাঁচা মরিচ কুচি দিন। সেদ্ধ আলু ম্যাস করে দিয়ে দিন। 

>>আধা কাপের বেশি আলু দেবেন। সব উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে রান্না করুন কয়েক মিনিট। 

>>এরপর ১ টেবিল চামচ ব্রেডক্রাম্ব দিয়ে দিন। 

>>মিশ্রণটি হয়ে গেলে নামিয়ে কিছুটা ঠান্ডা করুন। 

>>ধনেপাতা কুচি মিশিয়ে অল্প অল্প করে অংশ নিয়ে পছন্দ মতো আকৃতির কাটলেট বানিয়ে নিন।

>>ডিম ফেটিয়ে কাটলেট ডুবিয়ে নিন। এরপর ব্রেডক্রাম্ব মেখে ডুবো তেলে ভেজে তুলুন। 

এবার পরিবেশন করুন গরম গরম।

বাবু/এসআর





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy