উন্নয়নের কথা বলে জনগণকে বোকা বানাচ্ছে সরকার: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উন্নয়নের কথা বলে ফ্যাসিস্ট এই সরকার জনগণকে বোকা বানাচ্ছে। আওয়ামী লীগের

2023-01-21T17:20:23+00:00
2023-01-21T17:38:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উন্নয়নের কথা বলে জনগণকে বোকা বানাচ্ছে সরকার: ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৫:২০ পিএম  আপডেট: ২১.০১.২০২৩ ৫:৩৮ পিএম  (ভিজিট : ২০৩)
X


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উন্নয়নের কথা বলে ফ্যাসিস্ট এই সরকার জনগণকে বোকা বানাচ্ছে। আওয়ামী লীগের স্লোগান হলো— আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব।

শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল আরও বলেন, গরিব আরও গরিব হচ্ছে, আর আওয়ামী লীগের নেতারা ফুলেফেঁপে বড়লোক হচ্ছে।

তিনি বলেন, জনগণকে নিয়ে এসব ফাজলামি আর চলবে না। জনগণকে নিয়ে মশকরা করা চলবে না। বিএনপি ভোট চায়, তবে তা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তা না হলে আওয়ামী লীগ ভোট চুরি করবেই— এটি তাদের স্বভাব।

বিএনপি মহাসচিব আরও বলেন, সব দলকে নিয়ে যে যুগপৎ আন্দোলন শুরু করা হয়েছে, সেই আন্দোলনে জয়লাভ করলে বিএনপি একটি জাতীয় সরকার গঠন করবে। সে জাতীয় সরকারে সব দলের নেতা প্রতিনিধিত্ব করবেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy