কাল বিকাল ৫টা পর্যন্ত চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেট্রোরেল যাত্রী পরিবহণ করবে। মেট্রোরেল প্রথমবারের মতো এদিন ৯ ঘণ্টা চলাচল

2023-01-21T21:06:23+00:00
2023-01-21T21:06:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কাল বিকাল ৫টা পর্যন্ত চলবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৯:০৬ পিএম   (ভিজিট : ১৭২)
X


রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেট্রোরেল যাত্রী পরিবহণ করবে। মেট্রোরেল প্রথমবারের মতো এদিন ৯ ঘণ্টা চলাচল করবে। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণের সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল বা এমআরটি লাইন-৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ২৯ ডিসেম্বর থেকে সাধারণ যাত্রী পরিবহণ শুরু করে ডিএমটিসিএল। শুরু থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা চলাচল করছে মেট্রোরেল। ২৫ জানুয়ারি থেকে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলাচলের সময় নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গে এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসলি­দের সুবিধার্থে আগামী রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেট্রোরেল পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মাধ্যমে রোববার শেষ হচ্ছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy