জেনেশুনে রাশিয়া নিষিদ্ধ জাহাজে পণ্য পাঠিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাশিয়া জেনেশুনে নিষেধাজ্ঞা আছে—এমন জাহাজে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য পাঠিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।রবিবার (২২

2023-01-22T16:58:59+00:00
2023-01-22T16:58:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জেনেশুনে রাশিয়া নিষিদ্ধ জাহাজে পণ্য পাঠিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ জানুয়ারি, ২০২৩, ৪:৫৮ পিএম   (ভিজিট : ১৮১)
X


রাশিয়া জেনেশুনে নিষেধাজ্ঞা আছে—এমন জাহাজে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য পাঠিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

রবিবার (২২ জানুয়ারি) বিকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে তাজ্জব লেগেছে যে রাশিয়া জেনেশুনে নিষেধাজ্ঞা আছে—এমন জাহাজের নাম পরিবর্তন করে পাঠিয়েছে। আমরা এটি আশা করিনি। আমরা আশা করি, রাশিয়া এখন নিষেধাজ্ঞা নেই—এমন একটি জাহাজে পণ্যগুলো পাঠাবে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা রাশিয়াকে বলেছি—তাদের যেসব জাহাজের ওপর নিষেধাজ্ঞা আছে, সেগুলো ছাড়া অন্য যেকোনও জাহাজে পণ্য পাঠাতে পারে। নিষেধাজ্ঞা আছে, এমন জাহাজ আমরা গ্রহণ করতে চাই না।’

উল্লেখ্য, ‘উরসা মেজর’ নামের একটি নিষিদ্ধ জাহাজে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য পাঠায় রাশিয়া, যা গত ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে আসার কথা ছিল। ওই জাহাজের ওপরে  নিষেধাজ্ঞা আছে—এ বিষয়ে যুক্তরাষ্ট্র আগাম সতর্ক করার কারণে বাংলাদেশ জাহাজটি দেশের সমুদ্র সীমানায় ঢুকতে দেয়নি। বর্তমানে জাহাজটি চীনের একটি বন্দরের উদ্দেশে অগ্রসর হচ্ছে।

 -বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy