বিদেশি সংস্থায় বাংলাদেশে চাকরির সুযোগ, বেতন ১২ লাখ ৪২ হাজার

বুলেটিন ডেস্ক

অন্যান্য

আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রজেক্ট অফিস কক্সবাজারে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন

2023-01-23T11:04:17+00:00
2023-01-23T11:04:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিদেশি সংস্থায় বাংলাদেশে চাকরির সুযোগ, বেতন ১২ লাখ ৪২ হাজার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ১১:০৪ এএম   (ভিজিট : ১৮৩)
X

আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রজেক্ট অফিস কক্সবাজারে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রোগ্রাম অফিসার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: জুওলজি, ওয়াইল্ডলাইফ বায়োলজি, ফরেস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ভূগোল, আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং, হাইড্রোলজি  বা এ ধরনের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বেতন: বছরে মোট বেতন ১২ লাখ ৪২ হাজার ৬৪৬ টাকা

পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (নার্সারি ম্যানেজার)। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: ফরেস্ট্রি, বোটানি, কৃষি, এনভায়রমেন্টাল সায়েন্স বা এ ধরনের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বেতন: বছরে মোট বেতন ৮ লাখ ৩৫ হাজার ৫২৯ টাকা

পদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ইউএনএইচসিআর। পদের সংখ্যা: ৫। আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: জুওলজি, ওয়াইল্ডলাইফ বায়োলজি, মেরিন সায়েন্স, ফরেস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এ ধরনের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক থেকে ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বেতন: বছরে মোট বেতন ৫ লাখ ৬১ হাজার ৮৭৪ টাকা

আবেদন যেভাবে : আগ্রহীরা আইইউসিএনের ওয়েবসাইটের এ লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৩।

বাবু/পিকু





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy