সংসদকে আ.লীগের ক্লাবে পরিণত করা হয়েছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদকে আওয়ামী লীগের একদলীয় ক্লাবে পরিণত করা হয়েছে। পার্লামেন্ট। পার্লামেন্ট কি?

2023-01-23T15:06:17+00:00
2023-01-23T15:06:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সংসদকে আ.লীগের ক্লাবে পরিণত করা হয়েছে : ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৩:০৬ পিএম   (ভিজিট : ১৪৫)
X


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদকে আওয়ামী লীগের একদলীয় ক্লাবে পরিণত করা হয়েছে। পার্লামেন্ট। পার্লামেন্ট কি? এখন যে পার্লামেন্ট তারা তৈরি করেছে, একটা কোনো পার্লামেন্ট? এটা একদলীয় একটা ক্লাব তৈরি করেছে। ইটস এ ক্লাব অব আওয়ামী লীগ।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের রূপরেখার ব্যাখ্যা বিশ্লেষণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনারা দেখেন গণতান্ত্রিক যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি প্রতিষ্ঠান ওরা (সরকার) ধ্বংস করেছে। সব রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে বাকশাল কায়েম করা হয়েছে। মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে এ সরকার গোয়েন্দা লাগিয়ে রেখেছে।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখা ঘোষণা করা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy