ভোলা নর্থ-২ কূপে দৈনিক মিলবে ২ কোটি ঘনফুট গ্যাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভোলা নর্থ-২ নং কূপে গ্যাসের সন্ধান মিলেছে। এখান থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন

2023-01-23T20:13:59+00:00
2023-01-23T20:13:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোলা নর্থ-২ কূপে দৈনিক মিলবে ২ কোটি ঘনফুট গ্যাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৮:১৩ পিএম   (ভিজিট : ১৬৭)
X

ভোলা নর্থ-২ নং কূপে গ্যাসের সন্ধান মিলেছে। এখান থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।


সোমবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।


বাপেক্সের মালিকানাধীন এই গ্যাসক্ষেত্রে এটি দ্বিতীয় কূপ। এর আগে ২০১৮ সালে ভোলা নর্থ-১ কূপে গ্যাস পাওয়া যায়।


ভোলা নর্থ-২ কূপ খনন করছে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গ্যাজপ্রম। গত ডিসেম্বরে এখানে কূপ খনন কাজ শুরু হয়।


অবকাঠামো থাকা সত্ত্বেও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র থেকে আপাতত গ্যাস তোলা হচ্ছে না। জ্বালানি সংকটের সময় এই গ্যাস সিএনজি আকারে ঢাকাসহ দেশের অন্য অঞ্চলে সরবরাহের পরিকল্পনা নিয়ে কাজ করছে জ্বালানি বিভাগ। 


বাবু/জেএম 







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy