বিশ্ব সংবাদমাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় ১০ খাবার

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

বিশ্ব সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ১০টি খাবার। একই সঙ্গে বাংলাদেশের সেরা কয়েকটি রেস্টুরেন্টের নামও উঠে এসেছে

2023-01-24T13:19:56+00:00
2023-01-24T14:30:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিশ্ব সংবাদমাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় ১০ খাবার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ১:১৯ পিএম  আপডেট: ২৪.০১.২০২৩ ২:৩০ পিএম  (ভিজিট : ৯২৫)
X


বিশ্ব সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ১০টি খাবার। একই সঙ্গে বাংলাদেশের সেরা কয়েকটি রেস্টুরেন্টের নামও উঠে এসেছে তালিকায়। তালিকাটি প্রকাশ করেছে বুলগেরিয়ার ভ্রমণ ও খাদ্যবিষয়ক অনলাইন পোর্টাল টেস্ট অ্যাটলাটস ডটকম।

‘ট্রাভেল গ্লোবাল, ইট লোকাল’ স্লোগান ও বিশ্বাসযোগ্যতায় বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে পোর্টালটির। সম্প্রতি তারা ‘ওয়ার্ল্ডস বেস্ট কুইজিনস’ ঘোষণা করেছে। সেখানে ৯৫টি দেশের খাবার তালিকাভুক্ত করা হয়। যেখানে তালিকায় ৪৩তম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তালিকায় ‘বেস্ট কুইজিন ২০২২’ অনুসারে বাংলাদেশের ১০টি সেরা খাবার ও রেস্টুরেন্টের নাম উঠে এসেছে।

তালিকায় প্রথমেই রয়েছে বাংলাদেশের স্ট্রেট ফুড ফুচকা। যা বাংলাদেশের বিভিন্ন শপিংমল, পাবলিক প্লেস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফুড কর্নারে সচরাচর পাওয়া যায়। এছাড়া রয়েছে বাঙালির পছন্দের নানা পদের ভর্তা। আর মাছ-ভাতে বাঙালির পান্তা-ইলিশ তো রয়েছেই।

বাংলাদেশের সেরা ১০ খাবার :

১. ফুচকা
২. নানা পদের ভর্তা
৩. চমচম, ছানা, সন্দেশ
৪. পান্তা–ইলিশ
৫. ইলিশ মাছের পাতুরি
৬. শর্ষে ইলিশ
৭. মাছের ঝোল
৮. জিলাপি
৯. বিরিয়ানি
১০. চটপটি

এছাড়া সেরা কয়েকটি রেস্টুরেন্টের মধ্যে রয়েছে হাজীর বিরিয়ানি (ঢাকা), আল–রাজ্জাক (ঢাকা), সালামস কিচেন (ঢাকা),  কুটুমবাড়ি (শ্রীমঙ্গল), পৃথ্বীরাজ রেস্টুরেন্ট (সিলেট), পাঁচ ভাই রেস্টুরেন্ট (সিলেট) ও তেহারী ঘর (ঢাকা)

-বাবু/এ.এস






Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy