রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল : সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে আগামীকাল বুধবার বেলা ১১টায় কমিশন সভা আহ্বান করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন

2023-01-24T16:04:42+00:00
2023-01-24T16:09:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৪:০৪ পিএম  আপডেট: ২৪.০১.২০২৩ ৪:০৯ পিএম  (ভিজিট : ২১৪)
X


রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে আগামীকাল বুধবার বেলা ১১টায় কমিশন সভা আহ্বান করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার দুপুর ২টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান সিইসি। 

তিনি বলেন, আইনানুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার বিধান আছে। সেই মোতাবেক আজ দুপুরে স্পিকারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে আলোচনা হয়েছে। কমিশন সভায় রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। আগামী ১ ফেব্রুয়ারি ৬টি সংসদীয় আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy