ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ থানার কমিটি ঘোষণা

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা কমিটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।বুধবার (২৫ জানুয়ারি) রাতে সংগঠনের আহ্বায়ক আমান

2023-01-26T09:20:50+00:00
2023-01-26T11:06:34+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ থানার কমিটি ঘোষণা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৯:২০ এএম  আপডেট: ২৬.০১.২০২৩ ১১:০৬ এএম  (ভিজিট : ৩১১)
X


ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা কমিটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে সংগঠনের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ কমিটি অনুমোদন দেন। ৩১ সদস্য বিশিষ্ট এসব কমিটিতে একজন আহ্বায়ক ও ১৩জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

ঘোষিত কমিটিতে আদাবর থানার আহ্বায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, আবুল কালাম আজাদ, বাড্ডা থানার আহ্বায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের বাবু, এমদাদুল হক এমদাদ; বনানী থানার আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, ইমাম হোসেন নুর, ভাষানটেক থানার আহ্বায়ক কাদির মাহমুদ, যুগ্ম আহ্বায়ক খন্দকার ইব্রাহীম খলিল, রেজা নুর সেলিম (সেলিম রেজা)।

বিমানবন্দর থানার আহ্বায়ক মনির হোসেন ভূইয়া, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু, আসলাম হোসেন; দক্ষিণখান থানার আহ্বায়ক মোতালিব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক হেলাল তালুকদার, আমিরুল ইসলাম বাবলু; দারুস সালাম থানার আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, যুগ্ম আহ্বায়ক আরিফ মৃধা, আবু সায়েম মণ্ডল, গুলশান থানার আহ্বায়ক দ্বীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন মামুন, শাহাজাহান কবির, হাতিরঝিল থানার আহ্বায়ক নাজমুল হক মাসুম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ খান, সফিউদ্দিন শাহীন মাহমুদ, কাফরুল থানার আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক আকরামুল হক, সাব্বির দেওয়ান জনি, ক্যান্টনমেন্ট থানার আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ বাবুল, মিয়াজ উদ্দিন।

খিলক্ষেত থানার আহ্বায়ক হাজী এস. এম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক সোহরাব খান স্বপন, মোবারক হোসেন দেওয়ান; মিরপুর থানার আহ্বায়ক হাজী আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলু, আবুল বাশার ভূইয়া, মোহাম্মদপুর থানার আহ্বায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ (এনায়েত), অ্যাডভোকেট সারোয়ার হোসেন, পল্লবী থানার আহ্বায়ক সাজ্জাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, আশরাফ গাজী; রামপুরা থানার আহ্বায়ক হেলাল কবির হেলু, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ভূইয়া, রেজাউল করিম (বড় মিয়া), রূপনগর থানার আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক, আলী আহম্মেদ রাজু।

শাহআলী থানার আহ্বায়ক এস. এম কায়সার পাপ্পু, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন দেওয়ান, সোলায়মান দেওয়ান; শেরে-বাংলা নগর থানার আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান চৌধুরী নাইম, তোফায়েল আহম্মেদ; তেজগাঁও শিল্পাঞ্চল থানার আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আলম মন্টু, রহমত উল্ল্যাহ; তেজগাঁও থানার আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক মিরাজ হায়দার আরজু, হাফিজুর ইসলাম কবির; তুরাগ থানার আহ্বায়ক আমান উল্লাহ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, জহিরুল ইসলাম।

উত্তরা পশ্চিম থানার আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু, আলাউদ্দিন আহম্মেদ; উত্তরা পূর্ব থানার আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক এস. এ. মনির হাসান ভূইয়া, শহিদুল ইসলাম সুমন; উত্তরখান থানার আহ্বায়ক রফিকুল ইসলাম (রফিক মেম্বার), যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বেপারী, রফিকুল ইসলাম সরকার মুকুল; ভাটারা থানার আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ও ফরিদ আহম্মেদ টিটুকে দায়িত্ব দেওয়া হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy