ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মালয়েশিয়ায় বসবাসরত অনথিভুক্ত বাংলাদেশিদের রিক্যালিব্রেশনের আওতায় সহজ প্রক্রিয়ায় বৈধ করার জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলকে অনুরোধ করেছেন

2023-01-26T21:03:35+00:00
2023-01-26T21:03:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আগামী ফেব্রুয়ারিতে
ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৯:০৩ পিএম   (ভিজিট : ১৭৯)
X

মালয়েশিয়ায় বসবাসরত অনথিভুক্ত বাংলাদেশিদের রিক্যালিব্রেশনের আওতায় সহজ প্রক্রিয়ায় বৈধ করার জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলকে অনুরোধ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার।

বুধবার (২৫ জানুয়ারি) রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ করেন বলে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, বাংলাদেশের রাষ্ট্রদূতের অনুরোধের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। বৈঠকে তারা বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও তারা স্বল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে আরও অধিক সংখ্যক বাংলাদেশি জনশক্তি মালয়েশিয়ায় নিয়োগের ক্ষেত্রে দুপক্ষের আন্তরিক প্রচেষ্টার বিষয়ে মতবিনিময় করেন।

মালয়েশিয়ার দূতাবাসের তথ্য বলছে, মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফর করবেন। মন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরটি তার ঢাকায় হতে যাচ্ছে। সেজন্য তার সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে হাইকমিশন।

বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy