বাংলাদেশ-ভারত পরীক্ষিত বন্ধু : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ-ভারত একে অপরের দায়িত্বশীল প্রতিবেশী, পরীক্ষিত বন্ধু। দুই দেশের সংস্কৃতিগতভাবে যেমন মিল রয়েছে, তেমনি খাবার এবং আচার-আচরণেও অনেক

2023-01-27T19:00:55+00:00
2023-01-27T19:00:55+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ-ভারত পরীক্ষিত বন্ধু : ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৭:০০ পিএম   (ভিজিট : ১৮১)
X

বাংলাদেশ-ভারত একে অপরের দায়িত্বশীল প্রতিবেশী, পরীক্ষিত বন্ধু। দুই দেশের সংস্কৃতিগতভাবে যেমন মিল রয়েছে, তেমনি খাবার এবং আচার-আচরণেও অনেক মিল রয়েছে। দুই দেশ বন্ধুত্বের সোনালী অধ্যায় অতিক্রম করছে।

বৃহস্পতিবার রাতে ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন। রেডিসন ব্লু-বে ভিউ হোটেলে ভারতীয় সহকারী হাই কমিশনের আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরিন আখতার, এবিএম ফজলে কবির চৌধুরী, এমএ লতিফ, নজরুল ইসলাম, খাদিজাতুন আনোয়ার সনি, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল এম শাহ জাহান, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়সহ চট্টগ্রামের রাজনীতিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার লোকজন।

সূচনা বক্তব্যে সহকারী হাই কমিশনার ডা. রাজিব রঞ্জন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে স্বাধীন ভারতে গণতন্ত্র পেয়েছি। আমরা গণতন্ত্র রক্ষায় যেমন অগ্রণী ভূমিকা পালন করি। একইভাবে প্রতিবেশীর সাথে সম্পর্ক রক্ষায় সর্বাত্মক সচেতন থাকি।

বাবু/জেএম








Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy