এক মিনিট আগেও পদত্যাগ নয়: কামরুল ইসলাম

রাজনীতি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি) বলেছেন, এক মিনিট আগেও সরকার পদত্যাগ করবে না।শনিবার (২৮ জানুয়ারি)

2023-01-28T13:55:48+00:00
2023-01-28T13:55:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক মিনিট আগেও পদত্যাগ নয়: কামরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ১:৫৫ পিএম   (ভিজিট : ১৪৩)
X

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি) বলেছেন, এক মিনিট আগেও সরকার পদত্যাগ করবে না।

শনিবার (২৮ জানুয়ারি) সাভারের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে হেমায়েতপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক সুধি সমাবেশে তিনি বলেন, ‘যতই আন্দোলন হোক, বাংলাদেশে অনির্বাচিত সরকার, তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। নির্ধারিত সময়ের এক মিনিট আগেও শেখ হাসিনার সরকার পদত্যাগ করবে না।’

তিনি বলেন, ‘একটা সুষ্ঠু নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটাই সংবিধানের কথা। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন সম্ভব। জনগণ ছাড়া ক্ষমতার পরিবর্তন আসবে না।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তারা তো অন্য পন্থা খোঁজে। অন্যভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ।

কামরুল ইসলাম বলেন, ‘বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ হবে না। তারা তো আপনাদের ক্ষমতায় বসাবে না। শেখ হাসিনার সরকার এসব অযৌক্তিক তদবির শোনে না। কাজেই লাভটা কী, জনগণের কাছে আসেন। জনগণ আপনাদের আসল বন্ধু হতে পারে যদি তারা আপনাদের ভোট দেয়। কিন্তু সেই সম্ভাবনা নাই।’

বিএনপি জঙ্গিদের মদদ যোগাচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy