সারদায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

2023-01-29T11:01:34+00:00
2023-01-29T12:15:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারদায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১১:০১ এএম  আপডেট: ২৯.০১.২০২৩ ১২:১৫ পিএম  (ভিজিট : ১৪৪)
X


৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি চারঘাট উপজেলার সারদায় পৌঁছান।

এরপর বেলা ১১টার দিকে একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন তিনি। পরে প্রধানমন্ত্রী প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করবেন এবং নবীন এই পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন।

অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ অনুষ্ঠান উপলক্ষে পুলিশ একাডেমি সেজেছে নতুন সাজে। এছাড়া নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা হয়েছে পুলিশ একাডেমিসহ আশপাশের এলাকা।

এদিকে একাডেমির অনুষ্ঠান শেষ করে রাজশাহীর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর মাদ্রাসা মাঠে জনসভা শুরু হবে দুপুর আড়াইটায়।

জনসভায় প্রধানমন্ত্রী উন্নয়নের বার্তা তুলে ধরার পাশাপাশি উত্তরাঞ্চলের জনগণের জন্য বিশেষ বক্তব্য দেবেন। পাশাপাশি ৩১টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন তিনি। এর মধ্যে ২৬টি উন্নয়ন প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ হয়েছে এবং ৫টি চলমান।

এরপর ঢাকায় ফিরে জাতীয় সংসদ অধিবেশনে অংশ নেবেন তিনি।
 
-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy