ভাত খেয়ে ডায়াবেটিস রাখুন নিয়ন্ত্রণে

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

বাঙালির পাতে ভাতটুকু না হলে চলে না। তবে ডায়াবেটিস রোগীদের শক্ত বারণ এই ভাত খাওয়ার ক্ষেত্রে। নানা শর্তের

2023-01-29T12:35:56+00:00
2023-01-29T12:35:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাত খেয়ে ডায়াবেটিস রাখুন নিয়ন্ত্রণে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১২:৩৫ পিএম   (ভিজিট : ১৯৭)
X


বাঙালির পাতে ভাতটুকু না হলে চলে না। তবে ডায়াবেটিস রোগীদের শক্ত বারণ এই ভাত খাওয়ার ক্ষেত্রে। নানা শর্তের বেড়াজালে একটু আয়েশ করে খাওয়ার সুখই যেন কেড়ে নেওয়া হয়। তবে আপনি জেনে অবাক হবেন, ভাত খেয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কি? অবাক হচ্ছেন? চলুন দেখে নেই।

রক্তে শর্করা নিয়ন্ত্রণের দিকে খেয়াল :
রক্তে সুগার না বাড়লে তো আপনার ক্ষতি হচ্ছে না। এ সময় কি কি খাবার খাচ্ছেন সেদিকে খেয়াল রাখা জরুরি। ভাত তখনই খেতে মানা করা হয় যখন ব্লাড সুগার অনেক বেশি থাকে। তাই আপনি শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারলে ভাত খেতে সমস্যা নেই। গরম ভাতের বদলে ঠাণ্ডা ভাত হ্যাঁ, এই পদ্ধতিটিও কার্যকর। তবে অনেকেরই হয়তো পরামর্শটি খুব একটা উপাদেয় মনে হয়নি। হওয়ার কথাও নয়। ঠাণ্ডা ভাতে কুল কার্বোহাইড্রেট থাকে তাই রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা যায়। একদল গবেষক অন্তত এ রায়ই দিয়েছেন। সত্য মিথ্যেটা আপনাকে একটু কদিন খেয়াল করে দেখে নিতে হবে। অবশ্য ঠাণ্ডা ভাত খেয়ে ওজনও নিয়ন্ত্রণ করা সম্ভব।

জঙ্গলে বেড়াতে যাওয়ার প্রস্তুতি :
অনেকেই বেড়াতে যেতে চান জঙ্গলে। তবে গহিন অরণ্যে সময় কাটানো খুব সহজ নয়।  ইচ্ছে হল আর ব্যাগ গুছিয়ে রওনা দিলেন  জঙ্গলে, তেমনটি করলে চলবে না। জঙ্গলে যাওয়ার আগে নিতে হবে পূর্বপ্রস্তুতিও।

১.জায়গা নির্বাচনের আগে সেখানকার আবহাওয়া সম্পর্কে খোঁজখবর নিন। জঙ্গলে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আবহাওয়া খুব গুরুত্বপূর্ণ। ঘন ঘন বৃষ্টি হলে জঙ্গল সফর মোটেই ভাল নয়। আবার প্রচণ্ড শীতেও জঙ্গলে না যাওয়াই ভাল।

২.জঙ্গল মানেই হাঁটাহাঁটি, পরিশ্রম। ধুলোবালিতে মাখামাখি হওয়ার জোগাড়। তাই সেই অনুযায়ী পোশাক নিয়ে যেতে হবে। খুব বেশি আঁটসাঁট পোশাক না নিয়ে সঙ্গে রাখুন আরামদায়ক পোশাক এবং  জুতা। জঙ্গলের আবহাওয়া অনুযায়ী বাছাই করুন পোশাক।

৩.বেড়াতে যাওয়ার আগে সব রকম ওষুধ ব্যাগে ঢুকিয়ে নিন। জঙ্গলে ঘুরতে গেলে ওষুধ সঙ্গে রাখা জরুরি। গ্যাস-অম্বলের টুকটাক ওষুধ তো রাখবেনই।

৪. সেই সঙ্গে ব্যান্ডএড, জীবাণুনাশক স্প্রে রাখতে ভুলবেন না। আর অবশ্যই মনে করে ব্যাটারি দেওয়া চার্জার লাইট কিংবা টর্চ সাথে রাখবেন।

৫.জঙ্গল ভ্রমণে গেলে সঙ্গে অবশ্যই ব্যাগে হালকা খাবার রাখুন। জঙ্গল ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে কাজে আসবে। তা ছাড়তে সহজেই ক্লান্ত হয়ে পড়তে না চাইলে আর কিছু না হোক, অন্তত ড্রাই ফ্রুটস সঙ্গে রাখুন।

৬.জঙ্গলে রয়েছে নিয়মের কড়াকড়ি। কোথাও টিকিট না কেটে গেলে, কোথাও বা নির্দিষ্ট সময়ের পরে গেলে প্রবেশ নিষিদ্ধ। তাই যেখানে যাচ্ছেন সেখানকার নিয়মকানুনগুলি আগে থেকে জেনে নিন।

-বাবু/এ.এস





  বিষয়:   ডায়াবেটিস 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy