রাজশাহীতে জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী, জনসভা চলছে

জাতীয়

রাজশাহী নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে (বর্তমান হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) আওয়ামী লীগের জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

2023-01-29T15:32:06+00:00
2023-01-29T15:39:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী, জনসভা চলছে
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৩:৩২ পিএম  আপডেট: ২৯.০১.২০২৩ ৩:৩৯ পিএম  (ভিজিট : ১৪৯)
X

রাজশাহী নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে (বর্তমান হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) আওয়ামী লীগের জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জনসভায় যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৯ জানুয়ারি) মাদরাসা মাঠে দুপুর ১২টায় জনসভার শুরুতে পবিত্র কুরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এরপর দলের প্রয়াত নেতাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

জনসভা সফল করতে সকাল থেকে রাজশাহীতে আসা শুরু করেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। স্থানীয় নেতাদের দেয়া নানা রঙের টি-শার্ট ও ক্যাপ পরে জনসভা মাঠে ঢোকেন তারা। বেলা ১১টার মধ্যে মাঠ ভরে যায়। নেতা-কর্মীরা বাস, ট্রেন, ট্রাক, লেগুনা, মোটরসাইকেলসহ নানাভাবে আসছেন।

এর আগে, ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে এসেছিলেন। সেদিনও এই মাঠে তিনি ভাষণ দিয়েছিলেন। সেবার ২২টি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। এবার ১ হাজার ৩১৬ কোটি ৯ লাখ ৬৭ হাজার টাকার মোট ৩১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এর মধ্যে ২৫টির কাজ শেষ হয়েছে। আর ছয়টির কাজ চলমান।

রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে এই জনসভার আয়োজন করেছে। জনসভা পরিচালনা করছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা। জনসভায় সভাপতিত্ব করছেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনের পর প্রথম জনসভা হচ্ছে রাজশাহীতে। এর আগে কক্সবাজার, চট্টগ্রাম, যশোরে জনসভা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এই জনসভা থেকে প্রধানমন্ত্রী দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আশা করছেন স্থানীয় নেতারা। গত কয়েক দিনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বক্তব্যে এর আভাস পাওয়া গেছে।

বাবু/পিকু






  বিষয়:   রাজশাহী সিটি কর্পোরেশন  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা  আওয়ামী লীগ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy