আমাদের রুখে দাঁড়াতে হবে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশ কারো পৈত্রিক সম্পত্তি নয়, ব্যক্তি সম্পত্তি নয়। এটা মানুষের

2023-01-29T20:40:56+00:00
2023-01-29T20:40:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমাদের রুখে দাঁড়াতে হবে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৮:৪০ পিএম   (ভিজিট : ১৬৬)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশ কারো পৈত্রিক সম্পত্তি নয়, ব্যক্তি সম্পত্তি নয়। এটা মানুষের সম্পত্তি। এখানে যা ইচ্ছা তাই করে কেউ পার পেয়ে যাবে, চলে যাবে তা হতে পারে না। আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের দায়িত্ব পালন করতে হবে।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ব্যাখ্যা ও বিশ্লেষণ শিরোনামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, আজকে তথাকথিত উন্নয়নের কথা বলে লুটপাট চলছে। মেগা প্রজেক্ট দিয়ে মেগা দুর্নীতি চলছে এবং সুপরিকল্পিতভাবে শুধু কথার জোরে.. আমাদের দেশে একটা কথা আছে—চাপার জোর। যাদের জোর বেশি তাদের চাপার জোর, এই চাপার জোরে তারা নাকি এখন অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করে ফেলেছে। যে দেশের এখনো ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, দুই বেলা দুই মুঠো ভালো খেতে পায় না, সেই দেশে নাকি উন্নয়নের লহরী বয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমি বলতে চাই—এ দেশটা আমাদের। এ দেশে গণতন্ত্র আমরা নিয়ে এসেছি, আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে, আমরা স্বাধীনতা নিয়ে এসেছি, সেই স্বাধীনতা আমাদেরই রক্ষা করতে হবে। এই দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান আমাদেরই উন্নত করতে হবে। আমাদের পথ দেখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের পথ দেখিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া। এখন সেই সুদূর থেকে দিনরাত পরিশ্রম করে যিনি আমাদের পথ দেখাচ্ছেন একটা সত্যিকার অর্থেই সুখী সমৃদ্ধ উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার সেই যুদ্ধ আমাদেরই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

আইনজীবীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনাদের ওপরে জাতির অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা। এখানে ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, সভ্যতার সময়ে যুগে যুগে পরিবর্তনে আপনাদের ভূমিকা ছিল অসাধারণ, এই বাংলাদেশেই বহু আইনজীবী আছেন ছিলেন যারা অবস্থার পরিবর্তন করেছেন, সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন। আজকে সময় চায়, আজকে যুগ চাচ্ছে, জাতি চাচ্ছে যে, আপনারা এগিয়ে আসুন। সামনে এগিয়ে এসে সামনে থেকে নেতৃত্ব দেন। এটা আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা। আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমি যখনই কারাগারে গেছি, আপনারা আমাকে বের করতে সর্বশক্তি নিয়োগ করেছেন। আমাদের যত নেতাকর্মী কারাগারে গেছেন তাদের সকলকে কারাগার থেকে আইনের মাধ্যমে বের করে নিয়ে আসার জন্য সর্বাত্মক শক্তি নিয়োগ করেছেন, করে চলেছেন এখনো। সেজন্য আমি আপনাদের প্রতি কতৃজ্ঞ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট ইউনিটের আবদুল জব্বার ভুঁইয়া, কামরুল ইসলাম সজল, ঢাকা বার ইউনিটের মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী প্রমুখ বক্তব্য রাখেন।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy