সুইডেন-ডেনমার্কে কোরআন অবমাননা, সংসদে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সুইডেন ও ডেনমার্কে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার ঘটনা তুলে ধরে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সৈয়দ

2023-01-29T22:23:36+00:00
2023-01-29T22:37:27+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সুইডেন-ডেনমার্কে কোরআন অবমাননা, সংসদে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১০:২৩ পিএম  আপডেট: ২৯.০১.২০২৩ ১০:৩৭ পিএম  (ভিজিট : ৩১৫)
X

সুইডেন ও ডেনমার্কে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার ঘটনা তুলে ধরে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা ও তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারী। ওই দুই দেশের ঢাকাস্থ রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানানোর জন্য সরকারের নিকট দাবিও জানিয়েছেন আবু হোসেন বাবলা।

রোববার (২৯ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনার সুযোগ নিয়ে আবু হোসেন বলেন, সুইডেনে কোরআন অবমাননার পর এবার ডেনমার্কেও ঘটলো একই ঘটনা।

তিনি বলেন, গত ২১ জানুয়ারি সুইডেনে তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় তার (রাসমুস পালুদান) সংশ্লিষ্টতা আছে। তার সুইডিশ অনুসারীরা এই ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, পৃথিবীর যে দেশেই হোক না কেন, আমাদের পবিত্র কোরআনের অবমাননা কোনোভাবেই মেনে নিতে পারি না। কোরআনের অবমাননায় প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কেবল মুসলমান নয়, বিশ্বের কোনো ধর্মপ্রাণ মানুষ ধর্মের অবমাননতা মেনে নিতে পারে না। গোটা বিশ্বের মুসলমান কোরআনের এই অবমাননায় ক্ষুব্ধ।

জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা ও জুমার নামাজ আদায়ের সুবিধার জন্য শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব জেলা-উপজেলায় ইসলামের প্রচার ও প্রসারে মডেল মসজিদ নির্মাণ করছেন। এরই মধ্যে ১০০টির নির্মাণ তিনি শেষ করেছেন। দেশের শতকরা ৯৩ শতাংশ মানুষ মুসলমান। বাঙালি মুসলমানরা অত্যন্ত ধর্মভীরু। ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ করার জোর দাবি জানাচ্ছি।

সুইডেন ও ডেনমার্কে কোরআন অবমাননার জন্য ১৪৭ বিধি অনুযায়ী সাধারণ আলোচনা ও নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য নোটিশ দিয়েছেন উল্লেখ করে নজিবুল বশর মাইজভাণ্ডারী সেই নোটিশ পড়ে শোনাতে শুরু করেন।

স্পিকার নোটিশের পরিবর্তে পয়েন্ট অব অর্ডারে বলার জন্য অনুরোধ করেন। তখন ওই সংসদ সদস্য বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরই মধ্যে প্রতিবাদ করা হয়েছে। সরকারের কাজ সরকার করেছে। মুসলমান হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। সংসদেরও দায়িত্ব আছে। কোরআনের অবমাননার জন্য বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের রক্তক্ষরণ শুরু হয়েছে। এই মুহূর্তে মিটিং-মিছিল শুরু হয়েছে। আগামী শুক্রবারও মিটিং-মিছিল হবে। কোরআন নয়, যেকোনো ধর্মগ্রন্থের অবমাননায় আমরা নিন্দা জানাই। এজন্য আমার দাবি থাকবে, আমার প্রস্তাবটি ১০ মিনিটের জন্য হলেও আলোচনা করে ঘটনার নিন্দা জানানোর।

এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে কোপেনহেগেন মসজিদের কাছে ও তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানো হয়। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, ডেনমার্কের উগ্র ডানপন্থি রাজনৈতিক কর্মী রাসমুস পালুদান ও তার দলের হার্ড লাইনের অনুসারীরা এ ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট।

শুক্রবার কোপেন হেগেনে মসজিদের সামনে যে কোরআন পোড়ানো হয়েছে, সেখানে ফেসবুক লাইভে বলা হয়েছে, যতদিন ন্যাটোতে সুইডেনকে অন্তর্ভুক্ত করা না হবে, ততদিন এই কর্মসূচি অব্যাহত রাখা হবে।

তারও আগে গত ২১ জানুয়ারি সুইডেনে কোরআন পুড়িয়ে বিক্ষোভ করেন রাসমাস পালুদান নামের ওই ব্যক্তি। তিনি একই সঙ্গে ড্যানিশ ও সুইডিশ নাগরিক। ওই ঘটনায় তুরস্কসহ বিশ্বের বেশকিছু মুসলিম দেশ কড়া প্রতিক্রিয়া জানায়।

বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy