এসএসসি পরীক্ষা শুরু হবে এপ্রিলের শেষে

বুলেটিন ডেস্ক

জাতীয়

চলতি বছরের (২০২৩) এসএসসি সমমান পরীক্ষার সময় নির্ধারণ হয়েছে। এ পরীক্ষা শুরু হবে ৩০ এপ্রিল থেকে। বিষয়টি নিশ্চিত

2023-01-30T08:52:16+00:00
2023-01-30T10:05:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এসএসসি পরীক্ষা শুরু হবে এপ্রিলের শেষে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৮:৫২ এএম  আপডেট: ৩০.০১.২০২৩ ১০:০৫ এএম  (ভিজিট : ১৭৮)
X

চলতি বছরের (২০২৩) এসএসসি সমমান পরীক্ষার সময় নির্ধারণ হয়েছে। এ পরীক্ষা শুরু হবে ৩০ এপ্রিল থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

তিনি রোববার (২৯ জানুয়ারি) বলেন, আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালে সেটি অনুমোদন দেওয়া হয়। এর দুই মাস পরে শুরু হবে এইচএসসি পরীক্ষা।

এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলের শেষে অনুষ্ঠিত হবে। গত বছরের মতো পুনর্বিন্যাস করা সিলেবাসেই নেওয়া হবে এ পরীক্ষা। অন্যদিকে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা হবে জুনে।

সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো। কিন্তু করোনার কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। পরীক্ষার এ পরিস্থিতি স্বাভাবিক হতে আগামী বছর পর্যন্ত লেগে যেতে পারে।

এদিকে ৮ ফেব্রুয়ারি উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান।

বাবু/এ আর 




  বিষয়:   এসএসসি  এপ্রিল  এইচএসসি  ফলাফল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy