পাঠ্যবইয়ের অভিযোগ নিয়ে দুইটি কমিটি গঠন

বুলেটিন ডেস্ক

জাতীয়

বিতর্কের মুখে পাঠ্যবইয়ের ভুলভ্রান্তি চিহ্নিত করে সংশোধন এবং এতে কারও কোনো গাফিলতি ছিল কি না, খতিয়ে দেখতে দুটি

2023-01-30T10:19:37+00:00
2023-01-30T10:19:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাঠ্যবইয়ের অভিযোগ নিয়ে দুইটি কমিটি গঠন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ১০:১৯ এএম   (ভিজিট : ১৩৫)
X

বিতর্কের মুখে পাঠ্যবইয়ের ভুলভ্রান্তি চিহ্নিত করে সংশোধন এবং এতে কারও কোনো গাফিলতি ছিল কি না, খতিয়ে দেখতে দুটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে বিশেষজ্ঞ কমিটির প্রধান করার সিদ্ধান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম ওয়াহিদুজ্জামানকে। অন্যদিকে প্রশাসনিক কমিটির প্রধান করার সিদ্ধান্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তারকে।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। অবশ্য জানতে চাইলে অতিরিক্ত সচিব খালেদা আক্তার  বলেন, তাঁর কাছে এখনো কোনো আদেশ আসেনি।

আরও পড়ুন: রাজবাড়ীতে হেরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার

এর আগে ২৪ জানুয়ারি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সেদিন শিক্ষামন্ত্রী বলেছিলেন, পাঠ্যপুস্তক নিয়ে নানা আলোচনা দেখা যাচ্ছে। সেখানে ধর্মীয় বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা আছে। এ জন্য দুটি কমিটি করা হচ্ছে। রোববারের (গতকাল) মধ্যে বিস্তারিত জানানো হবে। একটি কমিটি হচ্ছে বিশেষজ্ঞদের নিয়ে। শিক্ষা, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং ধর্মীয় বিষয়ের বিশেষজ্ঞরাও কমিটিতে থাকবেন। এ বিষয়ে একটি লিংক দেওয়া হবে, যেখানে দেশ-বিদেশ থেকে যেকোনো বই নিয়ে মত, আপত্তি বা পরামর্শ দেওয়া যাবে। ভুল থাকলে অবশ্যই সংশোধন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

অপর কমিটির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, আলোচনাও হচ্ছে, হয়তো শর্ষের মধ্যে কোথাও ভূত আছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কেউ যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল করে থাকে তাহলে কমিটি পুরো বিষয়টি তদন্ত করে দেখবে। গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘আমরা দুজন মিলে যেসব ছবি বাদ দিয়েছিলাম, সেই ছবিও কোথাও কোথাও থেকে গেছে। এটি গাফিলতি নাকি ইচ্ছাকৃত, সেগুলোও বের করা দরকার।

বাবু/ এ আর 




  বিষয়:   ভুলভ্রান্তি  সংশোধন  শিক্ষামন্ত্রী. দুইটি কমিটি গঠন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy