সরকারি চাকরিজীবীদের জন্য ৯ টি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নোয়াখালী পৌর সদরে গণপূর্ত অধিদফতর ও স্থাপত্য অধিদফতরের অধীনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩২৪

2023-01-30T14:46:07+00:00
2023-01-30T14:53:00+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সরকারি চাকরিজীবীদের জন্য ৯ টি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ২:৪৬ পিএম  আপডেট: ৩০.০১.২০২৩ ২:৫৩ পিএম  (ভিজিট : ২১২)
X

নোয়াখালী পৌর সদরে গণপূর্ত অধিদফতর ও স্থাপত্য অধিদফতরের অধীনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩২৪ টি আবাসিক ফ্ল্যাট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সোমবার বেলা ১১ টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এ উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদফতরের আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।


ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমরা কেবল বেতন বৃদ্ধি করি নাই, পাশাপাশি আমরা জেলাগুলোতে আবাসন ব্যবস্থা করেছি। যাতে যেকোনো জেলায় কাজ করলে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক সুন্দর ভাবে পালন করতে পারেন।

গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির কর্মকর্তাদের জন্য দুইটি ১০ তলা ভবনে ১২৫০ বর্গফুটের ৭২ টি ফ্ল্যাট, দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের জন্য দুইটি ১০ তলা ভবনে  ১০০০ বর্গফুটের ৭২ টি ফ্ল্যাট,  ৩য় শ্রেনীর কর্মচারীদের জন্য দুইটি ১০ তলা ভবনে ৮০০ বর্গফুটের ৭২ টি ফ্ল্যাট এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য তিনটি ১০ তলা ভবনে ৬৫০ বর্গফুটের ১০৮ টি ফ্ল্যাটসহ মোট ৩২৪ টি ফ্ল্যাট নির্মাণে ব্যয় হয়েছে ২১২ কোটি ৪৯ লাখ টাকা।  নবনির্মিত এই ৯ টি ভবনে অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা রয়েছে। ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, উচ্চ ক্ষমতা সম্পন্ন দ্রুতগতির ইন্টারনেট, ইন্টারকম, গাড়ি রাখার পার্কিং, অগ্নিনির্বাপন ব্যবস্থা, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা এবং সুউচ্চ সীমানা প্রাচীরে ঘেরা এলাকাটি পরিকল্পিত আবাসিক এলাকায় রূপ নিয়েছে। সীমানা প্রাচীরের ভেতরে থাকা দুটি পুকুরের চারদিকে কংক্রিট ব্লকে বাঁধাই করে দৃষ্টিনন্দন করা হয়েছে।

নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব জানান, ২১২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ৯ টি ১০ তলা ভবনের নির্মাণ গত জুন মাসে শেষ হয়। আজ মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন করেছেন। এখন এগুলো সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে হস্তান্তর করতে কোনো বাঁধা নেই।

এ সময় নোয়ালী পিটিনির  অতিরিক্ত কমান্ডার (অতিরিক্ত  ডিআইজি) দ্বীন মোহাম্মদ, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম,  জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদ উল্যাহ খাঁন সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু সহ বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাবু/এ আর 




  বিষয়:   আবাসন  নোয়াখালী  শেখ হাসিনা  ফ্লাট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy