জানা গেল মেট্রোরেলের আয় কত

বুলেটিন ডেস্ক

অর্থনীতি

গত ২৯ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে বিরতিহীনভাবে চলাচল শুরু করে মেট্রোরেল। পরে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় মেট্রোরেলের পল্লবী

2023-01-31T13:13:12+00:00
2023-01-31T13:13:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জানা গেল মেট্রোরেলের আয় কত
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১:১৩ পিএম   (ভিজিট : ২০৩)
X

গত ২৯ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে বিরতিহীনভাবে চলাচল শুরু করে মেট্রোরেল। পরে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় মেট্রোরেলের পল্লবী স্টেশন।

মেট্রোরেল উদ্বোধনের পর থেকে ২৯ দিনে টিকিট বিক্রি করে ২ কোটি ৪৬ লাখ টাকা আয় হয়েছে বলে জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার  রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএমটিসিএল এর সভাকক্ষে এ তথ্য জানান এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক। তিনি বলেন, মূল আয় বোঝা যাবে পুরো রুট চালু হলে। এই সময়ে ৩ লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি করা হয়েছে।

এর আগে গত ৯ জানুয়ারি রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের এমডি এম এ এন সিদ্দিক জানিয়েছিলেন, মেট্রোরেলে বিদ্যুৎ খরচ, ব্যবস্থাপনা খরচ ও নির্মাণে যে বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে তাতে করে দৈনিক তিন কোটি টাকা আয় করতে হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগামী ডিসেম্বর মাস থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১২ কিলোমিটার রুট খুলে দেওয়া হবে। মেট্রোরেলের এই রুট থেকে বছরে হাজার কোটি টাকা আয় করতে হবে। তবে আমাদের যে পরিকল্পনা আছে সেই অনুযায়ী আমরা এই আয় করতে পারবো, কোনো সমস্যা হবে না।


বাবু/এ আর 




  বিষয়:   মেট্রোরেল  আয় 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy