শুরু হচ্ছে দেশের প্রথম পাতাল রেলের নির্মাণকাজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের প্রথম পাতাল রেলের নির্মাণকাজ শুরু হচ্ছে। মেট্রোরেল উদ্বোধনের এক মাসের মধ্যেই পাতাল রেলের নির্মাণকাজ শুরু হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ

2023-01-31T16:34:16+00:00
2023-01-31T16:34:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুরু হচ্ছে দেশের প্রথম পাতাল রেলের নির্মাণকাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৪:৩৪ পিএম   (ভিজিট : ১৭৭)
X


দেশের প্রথম পাতাল রেলের নির্মাণকাজ শুরু হচ্ছে। মেট্রোরেল উদ্বোধনের এক মাসের মধ্যেই পাতাল রেলের নির্মাণকাজ শুরু হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এমআরটি লাইন ১-এর নির্মাণকাজের উদ্বোধন করবেন। এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই দিন বেলা ১১টায় পূর্বাচল সেক্টর ৪-এ প্রধানমন্ত্রী উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। এর পর সুধী সমাবেশে ভাষণ দেবেন তিনি।

এমএএন ছিদ্দিক বলেন, মেট্রোরেলের লাইন ১-এর ডিপো নির্মাণ হবে নারায়ণগঞ্জ জেলার পিতলগঞ্জে। এ কাজের জন্য জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও দেশীয় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ডিএমটিসিএল। পুরো প্রকল্পটির কাজ ১২টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন হবে।

এর মধ্যে প্যাকেজে সিপি ১-এর আওতায় ডিপো এলাকায় ভূমি উন্নয়ন করার কাজটি শুরু হবে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর। যেখানে ডিপো নির্মাণ করা হবে, সেখানে অনেক উঁচু-নিচু জায়গা আছে। সেগুলো ভরাট করার কাজ শুরু হবে। তার পর সেখানেই ডিপো নির্মাণ করা হবে।

এমআরটি লাইন-১ হিসেবে চিহ্নিত এ প্রকল্পে বিমানবন্দর থেকে কুড়িল, বাড্ডা, রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটারের পুরো অংশ হবে ভূগর্ভে। এ অংশে থাকবে ১২টি স্টেশন।

আরেক অংশ হবে এলিভেটেড; সেই অংশ নতুনবাজার থেকে কুড়িল হয়ে যাবে পূর্বাচলে। ১১ দশমিক ৩৬ কিলোমিটারের এ অংশে থাকবে মোট ৯টি স্টেশন।

পাতাল ও উড়াল মিলে মোট ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ এ মেট্রোরেল প্রকল্পের কাজ ২০২৬ সাল নাগাদ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।

-বাবু/এ.এস





  বিষয়:   পাতাল রেল  মেট্রোরেল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy