স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চাই : প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

2023-01-31T18:09:38+00:00
2023-01-31T18:18:17+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
২০৪১ সাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চাই : প্রতিমন্ত্রী পলক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৬:০৯ পিএম  আপডেট: ৩১.০১.২০২৩ ৬:১৮ পিএম  (ভিজিট : ১৬৪)
X

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। ইতোমধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেছি। যার ৪টি মূল স্তম্ভ হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক ব্যবস্থা প্রণয়ন করে একটি স্মার্ট ইকোনমি তৈরি করা সম্ভব হবে। 


মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।


জুনাইদ আহমেদ পলক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিলে আমরা আবার উন্নয়ন অগ্রগতি দেখতে পাব। প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন, কোনো সরকার তা কখনোই করতে পারবে না।


তিনি বলেন, দেশের সর্বপ্রথম ফ্রন্টিয়ার প্রযুক্তিভিত্তিক বিশেষায়িত ও ডেডিকেটেড একাডেমিক ইনস্টিটিউশনের মাধ্যমে মাদারীপুরকে আধুনিক ও স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন আমরা বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চাই। আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেটা হবে সোনার বাংলার প্রতিরূপ। দেশের জন্য এ রকম উন্নয়ন দেখতে হলে এ রকম সরকার আমাদের দরকার। অন্য যে কোনো সরকার থাকলে আমরা উন্নয়নের কিছুই চোখে দেখতে পারতাম না।


এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো. মাসুদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 


বাবু/এসআর







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy