নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে শেখ হাসিনা : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনাই নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব

2023-01-31T18:58:04+00:00
2023-01-31T18:58:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে শেখ হাসিনা : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১৪৯)
X

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনাই নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তার সরকারই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করবেন। তবে এ নির্বাচন হবে কমিশনের অধীনে। বিএনপির পদযাত্রা এবং বসার যাত্রা যাই করুক না কেন, কোনো লাভ হবে না।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে মেট্রোরেলের ফিজিবিলিটি স্টাডির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

চট্টগ্রাম মেট্রোরেলের ফিজিবিলিটি স্টাডি করবে কোরিয়ান পরামর্শক প্রতিষ্ঠান কোইকা। ৭০ কোটিরও বেশি টাকা ব্যয়ে পরিচালিত এ স্টাডিতেই চট্টগ্রামে মেট্রোরেলের প্রয়োজনীয়তা, ব্যবহার উপযোগিতা, মেট্রোরেলের রুটসহ নানা বিষয় ওঠে আসবে।

তথ্যমন্ত্রী বলেন, সম্ভবত বিএনপির দম ফুড়িয়ে গেছে, এজন্য হাঁটা শুরু করেছে। তারা তো আগে মিছিল করতো, এখন মিছিলের পরিবর্তে হাঁটা শুরু করেছে। বিএনপি যে পদযাত্রা শুরু করেছে সম্ভবত তারা কারও কাছ থেকে নকল করছে। আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন কারও কাছ থেকে নকল করছে কী না? বিএনপি পদযাত্রা করুক আর যেই যাত্রায় করুক না কেন, তাদের এ যাত্রায় জনগণতো দূরের কথা সাধারণ কর্মীরাও সামিল হয়নি।

তিনি বলেন, বিএনপি জনগণের কাছ থেকে দূরে সরে গেছে। আবার জনগণের কাছে যেতে হলে ২০১৩, ১৪ ও ১৫ সালে যে অপরাজনীতি করেছে, পেট্রোলবোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে সেগুলোর জন্য মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ঝাং কিউন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, ইআরডি সচিব শরিফা খান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ ও ডিটিসিএর নির্বাহী পরিচালক সাবিহা পারভীন।

বাবু/এসআর




  বিষয়:   তথ্যমন্ত্রী  প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy