দেশে সাড়ে চার হাজার ইটভাটা অবৈধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে অবৈধ ইটভাটা সাড়ে চার হাজার। দেশে বিদ্যমান ইটভাটার ৫৮.৮ শতাংশই অবৈধ। এসব ইটভাটা পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে পরিচালিত

2023-01-31T19:21:01+00:00
2023-01-31T19:21:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশে সাড়ে চার হাজার ইটভাটা অবৈধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৭:২১ পিএম   (ভিজিট : ১৬৫)
X

দেশে অবৈধ ইটভাটা সাড়ে চার হাজার। দেশে বিদ্যমান ইটভাটার ৫৮.৮ শতাংশই অবৈধ। এসব ইটভাটা পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রহমান কিরণের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। মন্ত্রী জানান, সারা দেশে (জুন ২০২২) মোট ইটভাটার সংখ্যা ৭ হাজার ৮৮১টি। এর মধ্যে তিন হাজার ২৪৮টি বৈধভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া ৪ হাজার ৬৩৩টি ইটভাটা পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে পরিচালিত। মন্ত্রীর তথ্য অনুযায়ী ইটভাটাগুলোর মধ্যে বৈধ ৪১ দশমিক ২ শতাংশ এবং অবৈধ ৫৮.৮ শতাংশ।

মন্ত্রী জানান, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১ হাজার ৭৭২টি অভিযান পরিচালনা করে ৩ হাজার ৩৭টি ইটভাটার থেকে ৭৭ কোটি ৬২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৯০৭টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ৮০ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারি দলের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশেরর শহরগুলোতে দৈনিক প্রায় ৩০ হাজার কঠিন বর্জ্য উৎপন্ন হয়। ২০২৫ সালে দৈনিক বর্জ্য ৪৭ হাজারে উন্নীত হবে। কঠিন বর্জ্যের প্রায় ১০ শতাংশ (বর্তমানে তিন হাজার টন) প্লাস্টিকজাত।

সরকারি দলে সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানান, কৃষি নমুনা শুমারি (শস্য) ২০২০ অনুসারে, বর্তমানে দেশে মোট কৃষি জমির পরিমাণ ২ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৫৮৭ হেক্টর। এর মধ্যে চাষযোগ্য ১ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ৪২ একর। দিন দিন কৃষি জমির পরিমাণ শূন্য দশমিক শূন্য (০.০২%) শতাংশ হারে কমছে।

বাবু/এসআর




  বিষয়:   ইটভাটা  অবৈধ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy