প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৯:৪০ পিএম আপডেট: ৩১.০১.২০২৩ ৯:৪২ পিএম (ভিজিট : ১৪৭)

X
প্রায় দুইমাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় কারা ফটকের সামনে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গত ৩ ডিসেম্বর রাতে রাজশাহীতে বিএনপির গণসমাবেশ থেকে ফেরার পথে রাজধানীর আমিন বাজার এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়। এসময় একই গাড়িতে থাকা যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিনকে টুকুকেও গ্রেপ্তার করা হয়। টুকুও ইতোমধ্যে সব মামলায় জামিন পেয়েছেন।
কারামুক্ত হয়ে নয়ন জানান, যুবদল সভাপতি টুকুও আগামীকাল (বুধবার) মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বাবু/এসআর