আমরা নিজে ভেজাল খাব না, অন্যকেও খেতে দেব না

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমরা নিজে ভেজাল খাব না, অন্যকেও খেতে দেব না। এর জন্য সবাইকে নিয়ে

2023-02-02T17:37:39+00:00
2023-02-02T17:37:39+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
আমরা নিজে ভেজাল খাব না, অন্যকেও খেতে দেব না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১৬৪)
X

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমরা নিজে ভেজাল খাব না, অন্যকেও খেতে দেব না। এর জন্য সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলব। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৩ উপলক্ষে ‘নিরাপদ খাদ্য, সমৃদ্ধ জাতি স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’ প্রতিপাদ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য নিশ্চিতে যেকোনো ধরনের অভিযোগ ও পরামর্শর জন্য টোল ফ্রি কল সেন্টার (১৬১৫৫ নাম্বার) এর উদ্বোধন করেন মন্ত্রী।  

খাদ্যমন্ত্রী বলেন, অনেকে আছে, না বুঝে অনিরাপদ খাদ্য খাচ্ছে। আবার অনেকে জ্ঞান ও সাহসের অভাবে চুপ থাকেন। এসব জায়গায় প্রতিবাদ করতে হবে। নিজে ঠিক থাকতে হবে, পরিবার-সমাজকেও ঠিক রাখতে হবে।

তিনি বলেন, সভা-সেমিনার কিংবা মুখে বলে নয়, নিরাপদ খাদ্য বাস্তবে নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আন্দোলন গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা, কৃষিসহ সব কিছুর পাশাপাশি খাদ্যে স্মার্ট হতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশে আগে মঙ্গা ছিল। মানুষ এখন না খেয়ে থাকে না। দেশে দুর্ভিক্ষ হবে না। স্মার্ট নাগরিক তৈরি করে আমরা স্মার্ট বাংলাদেশ গঠন করব; এ হোক আজকের অঙ্গীকার।

বাবু/এসআর




  বিষয়:   ভেজাল  খাদ্যমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy