বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম

2023-02-02T21:02:35+00:00
2023-02-02T21:02:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০২ পিএম   (ভিজিট : ১২৫)
X

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। এমনকি শত বছরের ব-দ্বীপ পরিকল্পনাও প্রণয়ন করা হচ্ছে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এগিয়ে যাবে দেশ, কেউ দাবিয়ে রাখতে পারবে না।  

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর অনুদানে এ ভবনটি নির্মাণ করা হয়। আইনমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশে দ্রুততম সময়ের মধ্যে সংবিধান উপহার দেন। এর মাধ্যমে তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার প্রথম বৃক্ষ রোপণ করেছেন। বঙ্গবন্ধুকে অনুসরণ করে তার যোগ্য কন্যা শেখ হাসিনা বিচার ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বার ও বেঞ্চের সুসম্পর্ক জনগণের কাঙ্ক্ষিত ন্যায়বিচার নিশ্চিত করে। আমরা এ সম্পর্ককে আর সুদৃঢ় করতে চাই। আইনজীবীদের কল্যাণে বিশেষ বরাদ্দ দেওয়া, বার ভবনের অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রীর সজাগ দৃষ্টি রয়েছে, যোগ করেন মন্ত্রী।  

আইনমন্ত্রী বলেন, করোনাকালে শুরুতেই মাত্র সাতদিনে ভার্চ্যুয়াল আদালত আইনের প্রবর্তন করেন। প্রবর্তিত ভার্চ্যুয়াল আদালতে দেড় লক্ষাধিক মামলার নিষ্পত্তি করা সম্ভব হয়েছিল। ভার্চ্যুয়াল আদালতে তিন লাখ ৫৯ হাজার ব্যক্তির জামিন মঞ্জুর হওয়ায় কারাগারগুলোর বন্দি ধারণ ক্ষমতা সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছিল।

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দ্রুততম সময়ের মধ্যে করোনার টিকার ব্যবস্থা করা হয়েছে। মহামারি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এ পর্যন্ত মাত্র ২৯ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। প্রধানমন্ত্রী দেশের মানুষকে এক লাখ ৮৩ হাজার কোটি টাকার প্রণোদনা দিয়েছেন। কেউ না খেয়ে ছিল না। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার মতো উন্নত দেশগুলো এ মহামারিতে হিমশিম খেয়েছে।  

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আধুনিক বাংলাদেশের স্থপতি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট জুডিশিয়ারি প্রতিষ্ঠা করা হবে। এ লক্ষ্যে দুই হাজার ২০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি দেশে সুশাসন প্রতিষ্ঠা করেছেন।

বাবু/এসআর





  বিষয়:   আইনমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy