বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা, গাড়ির কালো ধোঁয়া ও বড় বড় নির্মাণ কার্যক্রমের দূষণের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করার

2023-02-02T23:46:49+00:00
2023-02-02T23:46:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৬ পিএম   (ভিজিট : ২০৪)
X

বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা, গাড়ির কালো ধোঁয়া ও বড় বড় নির্মাণ কার্যক্রমের দূষণের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২২’ অনুসারে গঠিত বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, রাস্তায় পানি ছিটানোসহ রাস্তার ধুলাবালি পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ এবং পৌরবর্জ্য পোড়ানোর বিরুদ্ধে সিটি করপোরেশন নিয়মিত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। না ঢেকে খোলা ট্রাকে যাতে মাটি, বালি, ময়লা পরিবহন করতে না পারে সে বিষয়ে বিআরটিএ ও পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বায়ুমানের তারতম্য নির্ধারণে একটি কারিগরি কমিটিও গঠনের সিদ্ধান্ত হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, বায়ুদূষণকারী পোড়ানো ইটের বিকল্প ব্লক ইটকে সহজলভ্য ও গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণ বিষয়ে একটি সুপারিশমালা প্রণয়ন ও দাখিল করতে হবে। সব মন্ত্রণালয়ের অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়নকালে দূষণ নিয়ন্ত্রণে সব সচিবকে কার্যকর ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানানো হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সচিব ও দপ্তর প্রধানসহ কমিটির ২৭ জন সদস্য উপস্থিত ছিলেন।

বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy