চলতি মাসে বিনিয়োগের তুলনায় উত্তোলন বেশি

বুলেটিন ডেস্ক

অর্থনীতি

কয়েক মাস ধরে জাতীয় সঞ্চয়পত্রে যে পরিমাণ বিনিয়োগ হচ্ছে, তার চেয়ে আগে কেনা সঞ্চয়পত্রের ভাঙানো বাবদ মূল অর্থ

2023-02-03T11:36:16+00:00
2023-02-03T11:36:16+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
চলতি মাসে বিনিয়োগের তুলনায় উত্তোলন বেশি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৬ এএম   (ভিজিট : ১৪৭)
X

কয়েক মাস ধরে জাতীয় সঞ্চয়পত্রে যে পরিমাণ বিনিয়োগ হচ্ছে, তার চেয়ে আগে কেনা সঞ্চয়পত্রের ভাঙানো বাবদ মূল অর্থ পরিশোধের পরিমাণ বেশি হচ্ছে। ডিসেম্বরেও একই পরিস্থিতি। জুলাই-ডিসেম্বর, অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেও নিট বিনিয়োগ ঋণাত্মক।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে গ্রাহকরা মোট ৫ হাজার ৫৪২ কোটি টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন। এ মাসে গ্রাহকদের আগে কেনা সঞ্চয়পত্রের আসল বাবদ পরিশোধ করা হয়েছে ৭ হাজার ৩৩ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, মেয়াদ পূর্তির আগে অনেকে সঞ্চয়পত্র ভেঙে ফেলছেন।

এ কারণে মূল পরিশোধ বেশি। এর ফলে নিট বিনিয়োগ ১ হাজার ৪৯১ কোটি টাকা ঋণাত্মক। অন্যদিকে, সরকার সুদ পরিশোধ করেছে ৩ হাজার ৭৯৯ কোটি টাকা। সুদের অঙ্ক বিবেচনায় নিলে নিট বিনিয়োগ আরও ঋণাত্মক হওয়ার কথা।

সংশ্নিষ্টরা জানান, গত সেপ্টেম্বর থেকে এ প্রবণতা দেখা যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই সঞ্চয় ভাঙানোর প্রবণতা বেশি। উচ্চ মূল্যস্ম্ফীতিসহ বিভিন্ন কারণে নতুন করে সঞ্চয় বা বিনিয়োগ প্রবণতাও কমেছে।

আরও পড়ুন:  সাত মাসে রিজার্ভ থেকে রেকর্ড ডলার 
 
চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে মোট ৪০ হাজার ৪৭২ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। একই সময়ে মূল পরিশোধ করা হয়েছে ৪৩ হাজার ৫৭৯ কোটি টাকা। এতে করে নিট বিক্রি ৩ হাজার ১০৭ কোটি টাকা ঋণাত্মক হয়েছে। সুদ পরিশোধ করা হয়েছে ২৩ হাজার ৪৯০ কোটি টাকা।


বাবু/এ আর 




  বিষয়:   বিনিয়োগ  ঋণাত্মক 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy