‘রাজনীতিকে স্মার্ট হতে হবে, প্রাধান্য দিতে হবে দেশের স্বার্থকে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রযুক্তির ব্যবহার একেবারে প্রত্যন্ত অঞ্চলেও হচ্ছে। আমাদের যাতায়াত ও বিদ্যুৎ ব্যবস্থা অনেক উন্নত

2023-02-03T13:36:04+00:00
2023-02-03T13:41:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘রাজনীতিকে স্মার্ট হতে হবে, প্রাধান্য দিতে হবে দেশের স্বার্থকে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩৬ পিএম  আপডেট: ০৩.০২.২০২৩ ১:৪১ পিএম  (ভিজিট : ১৪১)
X

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রযুক্তির ব্যবহার একেবারে প্রত্যন্ত অঞ্চলেও হচ্ছে। আমাদের যাতায়াত ও বিদ্যুৎ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে।

দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ, প্রত্যেকের হাতে মোবাইল ফোন। সত্যিই আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি। তবে স্মার্ট বাংলাদেশের যাত্রায় আমরা মনি করি, রাজনীতিকেও স্মার্ট হতে হবে। যেখানে প্রত্যেক রাজনৈতিক দল দেশের স্বার্থকে সবচেয়ে প্রাধান্য দিয়ে কাজ করবে।  

মানুষ ও দেশ- এটিই সবার আগে এবং সেখানে মিথ্যাচার, অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে পুড়িয়ে মারা কখনো স্মার্ট বাংলাদেশের স্মার্ট রাজনীতির অংশ হতে পারে না। মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ করা এবং কেউ না খেয়ে থাকবে আর কেউ অর্থ বিত্তের পাহাড় গড়ে তুলবে, স্মার্ট রাজনীতি এগুলো হতে দেবে না।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রী দু’দিনের সফরে চাঁদপুর সার্কিট হাউজে আসেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের বিষয়ে দীপু মনি বলেন, আমাদের শুধু জ্ঞানভিত্তিক নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাও চাই। শিক্ষার্থীরা সফ্ট স্কিল শিখবে, তারা মূল্যবোধ শিখবে এবং এ শিক্ষার মধ্য দিয়ে তারা স্মার্ট নাগরিক হয়ে উঠবে।

মন্ত্রী বলেন, ২৫ জানুয়ারির মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছানোর কথা। বই না পাওয়ার কোনো কারণ নেই। যদি কোথাও পৌঁছাতে দেরি হয়ে থাকে, অবশ্যই আমি তা দেখব। তবে সবাইকে বলব, আমাদের ওয়েব সাইটে প্রত্যেকটি বই দেওয়া আছে, কোথাও যদি কোনো ব্যত্যয় ঘটেও থাকে, তাহলে ওয়েব সাইট থেকে শিক্ষার্থীরা, বিশেষ করে শিক্ষকরা সহায়তা নিয়ে পাঠদান করতে পারবেন।

স্মার্ট বাংলাদেশ সম্পর্কে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা ঠিক পিতার মতো। যখন যে স্বপ্ন দেখান, তা বাস্তবায়ন করেন। ডিজিটাল বাংলাদেশ, মধ্যম আয়ের দেশ, উন্নয়নশীল দেশের কথা বলেছিলেন, হয়েছি আমরা। এখন তিনি আমাদের দেখিয়েছেন ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত, সমৃদ্ধ, সুখী ও শান্তিময় বাংলাদেশ হবো এবং সে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।

স্মার্ট বাংলাদেশ মানে সবাই কেবল কম্পিউটার ব্যবহার করবে তা কিন্তু নয়। আমাদের সমস্ত সেবা ও কাজ, যত বিজ্ঞান ও প্রযুক্তি আছে সেগুলো দিয়ে আমাদের জীবনটা এগিয়ে যাবে। সমস্ত প্রযুক্তির ব্যবহারে প্রত্যেকে দক্ষ হবে এবং সে প্রযুক্তি দিয়ে যত সেবা আছে, সেগুলো সবার কাছে পৌঁছে যাবে। প্রযুক্তির কারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং মান নিশ্চিত হবে। স্মার্ট বাংলাদেশ মানে যেখানে প্রতিটি নাগরিক, সরকার, সমাজ, অর্থনীতি স্মার্ট হবে। আমাদের কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্র স্মার্ট হবে। এর মধ্য দিয়ে তারা উন্নত জীবনযাপন করবে। এটিই মূলত স্মার্ট বাংলাদেশ, যোগ করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী এরপর নির্বাচনী এলাকা হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজারের বাচ্চু সরকারের বাড়ি, পুরাণ বাংলাবাজার ওসমান প্রধানিয়া বাড়ি ও সৈয়দ মেম্বারের বাড়িতে উঠান বৈঠক এবং নতুন সাহেবগঞ্জ বাজারের জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন।
 
বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy