হিরো আলমের নাম নিয়ে ‘বিতর্কে যেতে চাই না’: কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আশরাফুল আলম ওরফে হিরো আলমের নাম নিয়ে বিতর্কে যেতে চান না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন

2023-02-05T13:34:47+00:00
2023-02-05T13:34:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিরো আলমের নাম নিয়ে ‘বিতর্কে যেতে চাই না’: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩৪ পিএম   (ভিজিট : ১৩৮)
X


আশরাফুল আলম ওরফে হিরো আলমের নাম নিয়ে বিতর্কে যেতে চান না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ওবায়দুল কাদের।

হিরো আলমকে নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যার কথা বলছেন, এ নাম নিয়ে অহেতুক আমি আর বিতর্কে যেতে চাই না। বিএনপি একটা উদ্দেশ্য নিয়ে যা করেছে, সে উদ্দেশ্যটা সফল হয়নি, এটুকুই।

মানুষ ভোট দেয়ার প্রতি কেন আগ্রহ হারাচ্ছে- এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই উপনির্বাচনে মানুষের আগ্রহ কম থাকে। কেননা এটা দিয়ে তো সরকারের বা এটা দিয়ে খুব বেশি লাভ-ক্ষতি কেউ খুঁজে পায় না।

জাতীয় নির্বাচনেও কি এরকমই থাকবে- জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, জাতীয় নির্বাচন আর উপনির্বাচন এক কথা না। এখানে অনেকগুলো বিষয় থাকে।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে প্রধান দলগুলো অংশগ্রহণ না করলে সেখানে তারতম্য হবে। কিন্তু যেহেতু জাতীয় নির্বাচনে সরকার গঠনের বিষয় আছে, সেখানে অবশ্যই ভোটার উপস্থিতি অনেক বেশি হবে।

প্রসঙ্গত, বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান হিরো আলম।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy