করের হার বৃদ্ধি নয়, করদাতার সংখ্যা বাড়ানোই লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের করদাতার সংখ্যা বাড়ানোর বিষয়ে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন, সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ার।

2023-02-05T15:00:48+00:00
2023-02-05T15:04:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
করের হার বৃদ্ধি নয়, করদাতার সংখ্যা বাড়ানোই লক্ষ্য: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০০ পিএম  আপডেট: ০৫.০২.২০২৩ ৩:০৪ পিএম  (ভিজিট : ১৭০)
X


দেশের করদাতার সংখ্যা বাড়ানোর বিষয়ে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  
তিনি বলেছেন, সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ার। এজন্য করের হার বৃদ্ধি না করে করদাতার সংখ্যা বাড়ানোই সরকারের লক্ষ্য।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এর আগে আগারগাঁওয়ে নির্মাণ করা জাতীয় রাজস্ব বোর্ডের নবনির্মিত ভবন উদ্বোধন করেন সরকারপ্রধান। এরপর ভবনটি পরিদর্শন করে রাজস্ব সম্মেলনে যোগ দেন।

কেউ যেন কর ফাঁকি না দেয় সে ব্যাপারে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রাজস্ব আহরণে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। বলেন, কর আদায়ে ডিজিটাল ব্যবস্থা প্রণয়ন করলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা কমে আসবে।

সম্মেলনে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে কর আদায়ে মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান সরকারপ্রধান। তিনি বলেন, ‘শুধু সাধারণ মানুষ বা ব্যবসায়ী না, প্রধানমন্ত্রীকেও কর দিতে হবে, সংসদ সদস্যদের কর দিতে হবে। নিজেরা আগে কর দিলে তবেই সবাই কর দিতে উৎসাহিত হবে।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, মানুষকে জানাতে হবে, বুঝাতে হবে যে আপনি যে কর দেন তা আপনার কাজেই লাগে। আজকে দেশের যে উন্নয়ন তার সবই হয়েছে করের টাকায়। তাই যারা এই সুফলটা ভোগ করছেন তাদের তো কিছু না কিছু দিতে হবে। রাষ্ট্র তো আর সব নিজ থেকে দিতে পারবে না।

শেখ হাসিনা আরও বলেন, ‘এখন মানুষের হাতে টাকা বেড়েছে। ফলে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে করদাতা মানুষ বৃদ্ধি পেয়েছে। তাই প্রচার বাড়াতে হবে, মানুষকে সচেতন করতে হবে যে, আপনি যে সেবাটা ভোগ করছেন তা আপনাদের টাকায়। সঠিক সময়ে সঠিক পরিমাণে কর দিলে সামনে সেবা আরও ভালো পাবেন।’

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy