ঢাকা মেডিকেলের নতুন ১০তলা ভবনে আগুন

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে আগুন লেগেছে। আজ রবিবার বিকালের দিকে এ আগুনের সূত্রপাত হয়।এতে হাসপাতালের

2023-02-05T16:23:20+00:00
2023-02-05T16:52:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকা মেডিকেলের নতুন ১০তলা ভবনে আগুন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৩ পিএম  আপডেট: ০৫.০২.২০২৩ ৪:৫২ পিএম  (ভিজিট : ১৯৭)
X


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে আগুন লেগেছে। আজ রবিবার বিকালের দিকে এ আগুনের সূত্রপাত হয়।

এতে হাসপাতালের শত শত রোগী আতঙ্কে নিচে নেমে আসেন। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে হতাহতে কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (৫ জানুয়ারি) বিকেলের দিকে হাসপাতালে নতুন ভবনের ডায়ালাইসিস ইউনিট বিভাগের প্রবেশ পথের মুখেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ইউনিটটির ভেতরে রোগীদের ডায়ালাইসিস চলছিল।

জানা যায়, হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার খবর পুরা হাসপাতালে ছড়িয়ে পড়লে শত শত রোগী নিচে নেমে আসেন। যারা হাঁটতে পারে না, তাদের স্বজনরা রোগীদের কোলে নিয়ে কাঁদতে কাঁদতে হাসপাতালের নিচে নামেন।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট হাসপাতালে পৌঁছায়। পরে নতুন ভবনের চার তলায় কিডনি বিভাগের একটি এসির মেশিনে আগুন নির্বাপন করা হয়।

তিনি জানান, এসির বাইরের অংশ জানালার সঙ্গে থাকায় ও তার নিচে পুরাতন কাপড়ের স্তূপ থাকায় আগুন এসি মেশিনে ছড়িয়ে পড়ে। 

এদিকে নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ তার লোকজন নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রচণ্ড ধোঁয়ার মধ্যে আগুন নেভানোর চেষ্টা করে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy