এবার হিরো আলমও বললেন, ‘খেলা হবে’

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ভোটের মাঠে খেলার আমন্ত্রণ জানিয়ে বগুড়া-৪ আসনের

2023-02-05T18:00:46+00:00
2023-02-05T18:00:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এবার হিরো আলমও বললেন, ‘খেলা হবে’
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০০ পিএম   (ভিজিট : ১৭১)
X


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ভোটের মাঠে খেলার আমন্ত্রণ জানিয়ে বগুড়া-৪ আসনের ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

রবিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের বরাবর লিখিত আবেদন করেন হিরো আলম। 

লিখিত আবেদনে হিরো আলম জানান, তিনি বগুড়া-৪ আসনে (কাহালু-নন্দীগ্রাম) স্বতন্ত্র প্রার্থী হয়ে উপ নির্বাচনে অংশগ্রহণ করেন। ১ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের পর কাহালু-নন্দীগ্রাম এলাকার কিছু ভোট কেন্দ্রের ফলাফল তার কাছে সন্দেহজনক হয়। এজন্য ৪৫টি কেন্দ্রের ভোট পুনরায় গণনা করে ফলাফল প্রকাশ করা হোক।

হিরো আলম ওই আবেদনে যে সব কেন্দ্রের ফলাফল সন্দেহ হয় সেসব কেন্দ্রের নাম্বারও আবেদনপত্রে তুলে ধরেন। এই আসনে মোট কেন্দ্র রয়েছে ১১২টি। 

লিখিত আবেদন প্রদান শেষে হিরো আলম সাংবাদিকদের জানান, উপ-নির্বাচনের ভোটের ফলাফলের সঠিক সত্য জানতে ইভিএমের ভোটার ভেরিফাইড ট্রেসিং পেপার এবং ভোট ফের গণনার আবেদন করা হয়েছে। ৪৫টি কেন্দ্রের ফলাফল পুনরায় প্রকাশের জন্য দাবি করেছি।

হিরো আলম আরও বলেন, 'সেতুমন্ত্রী ওবায়দুল স্যার বলেছেন, হিরো আলম জিরো হয়ে গিয়েছে। হিরো আলম কখনও জিরো হয় না। যারা হিরোকে জিরো বানাতে চায় তারাই জিরো হয়ে গিয়েছে। সেতুমন্ত্রী আমাকে তাচ্ছিল্য করে কথা বলেছেন। একজন মন্ত্রী দেশের নাগরিককে তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না।'

তিনি কথায় কথায় বলেন- আসুন খেলা হবে। শক্তিশালী দলের সঙ্গে খেলতে চান। আমি ওবায়দুল স্যারকে জোর গলায় বলতে চাই, 'খেলা সবার সঙ্গে করতে হবে না। আপনি হিরো আলমের সঙ্গে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও আপনি দলীয়ভাবে দাঁড়ান। এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কিনা। খেলার জন্য নাকি উনি মাঠে প্লেয়ার খুঁজে পায় না। আমার সঙ্গে একটু প্রতি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দিয়ে ভোটারদের ভয় না দেখিয়ে সুষ্ঠ ভোট দিয়ে দেখেন। উনাকে বলবো বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে ভোট করুন আমাকে যেই আসন থেকে পরাজিত করে দেওয়া হয়েছে।'

হিরো আলম আরও বলেন, আমি সুষ্ঠ নির্বাচন চাই। আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই যেখানে সব দল অংশগ্রহণ করবে। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে। আমার নির্বাচনী ফলাফল তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করেনি। এ নিয়ে আমার সন্দেহ ছিল। তাই সবগুলো ভোট কেন্দ্রের ফলাফল আমি জোগাড় করেছি। কিছু কেন্দ্রে আমিসহ প্রায় সব প্রার্থী অস্বাভাবিক ভোট পেয়েছে। ওই কেন্দ্রগুলো উল্লেখ করে দিয়ে আমি জেলা প্রশাসকের কাছে ভোট পুনর্গণনার আবেদন দিয়েছি। তারা আমার আবেদন গ্রহণ করেছে। তবে কবে ফলাফল আবারও গণনা করবে সেই বিষয়ে কিছু জানায়নি। যদি তারা সাড়া না দেয় আমি হাইকোর্টে যাবো।

বিএনপি হিরো আলমের পক্ষে কাজ করছে কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিএনপি আমার পক্ষে কাজ করলে ভোটের দিন তারা মাঠেই থাকতো। বিএনপির কোনো লোক আমার সঙ্গে ছিল না। এইসব কিছু লোকের বানানো কথা। শুধু বিএনপির মির্জা ফখরুল স্যার নয় সারা বিশ্ব ও বাংলাদেশ আমার পক্ষে কথা বলেছেন।'

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম জানান, 'আশরাফুল হোসেন আলমের একটি আবেদন কার্যালয়ে জমা পড়েছে। যদিও নির্বাচন সংক্রান্ত ফলাফলের সকল কাগজপত্র তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বুঝিয়ে দেওয়া ফলাফলের কাগজপত্রে কোন ভুল থাকলে সে বিষয়টি দেখা যেতে পারে। ইভিএম-এ ভোট গণনায় ভুল হওয়ার কোন সম্ভাবনা নেই।'

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy