হিরো আলম নয়, মন্তব্য করেছিলাম ফখরুলকে নিয়ে : কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

হিরো আলম নয়, মির্জা ফখরুলকে নিয়ে আমার মন্তব্য ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ সোমবার

2023-02-06T13:03:13+00:00
2023-02-06T13:03:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হিরো আলম নয়, মন্তব্য করেছিলাম ফখরুলকে নিয়ে : কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০৩ পিএম   (ভিজিট : ১৫৩)
X


হিরো আলম নয়, মির্জা ফখরুলকে নিয়ে আমার মন্তব্য ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এ কথা বলেন।

প্রসঙ্গত, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের উপ-নির্বাচনে লড়াই করেন হিরো আলম। তবে তিনি মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান। হিরো আলমের চমকে দেওয়া এই ফলাফল সারাদেশে আলোচনার জন্ম দেয়।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার (৪ ফেব্রুয়ারি) কামরাঙ্গীরচরে এক সমাবেশে বগুড়ার নির্বাচন নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের।

সেখানে তিনি বলেন, ফখরুল সাহেব বলেছেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে। হায়রে মায়া! হিরো আলমের জন্য এত দরদ উঠলো ফখরুলের? ফখরুল ভেবেছিলেন হিরো আলম জিতে যাবে। হিরো আলম এখন জিরো হয়ে গেছে। তারা তো নির্বাচন চান নাই। হিরো আলমকে বিএনপি দাঁড় করিয়েছে। জাতীয় সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। অবশেষে ফখরুলের স্বপ্নভঙ্গ।

এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের জানাজায় অংশ নেন ওবায়দুল কাদের।

জানাজা শেষে তিনি বলেন, মোছলেম উদ্দিন কর্মী থেকে নেতা হয়েছেন, দলের নিবেদিত প্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকেই লালন করেন তিনি। তার এমপি হওয়ার মতো শেষ স্বপ্ন শেখ হাসিনা পূরণ করেছেন।

জানাজায় আরও অংশগ্রহণ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, কীভাবে কর্মী থেকে নেতা হওয়া যায় তার কাছে (মোছলেম উদ্দিন) শেখার রয়েছে। বিপ্লব বড়ুয়া বলেন, চট্টগ্রামের রাজনীতিতে মোছলেম উদ্দিন একজন আইকন বা অথরিটি ছিলেন।

-বাবু/এ.এস





  বিষয়:   হিরো আলম  ফখরুল 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy