ঢাকা মেডিকেলের এসি বিস্ফোরণ : ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চার তলায় এসি বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা

2023-02-06T16:35:45+00:00
2023-02-06T16:35:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকা মেডিকেলের এসি বিস্ফোরণ : ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৫ পিএম   (ভিজিট : ১৫৭)
X


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চার তলায় এসি বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডের জেনারেল মো. নাজমুল হকের সই করা এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, হাসপাতালের ডিএমসিএইচ-২ ভবনে নেফ্রোলজি বিভাগে রোববার দুপুরে এসি বিস্ফোরণ হয় ও এ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ঢামেকের ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কীভাবে এর সূত্রপাত, কারণ উদঘাটন ও অন্যান্য মালামালের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

ঢামেক হাসপাতালের উপ-পরিচালক (অর্থ ও স্টোর) ডাক্তার মো. খালেকুজ্জামানকে সভাপতি, সহকারী পরিচালক (প্রশাসন) আশরাফুন নাহারকে সদস্য সচিব ও ঢামেক হাসপাতালের গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী(ই/এম) মোহাম্মদ শামসুল আরেফিনকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy