আখতার হোসেনকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক সিনিয়র সচিব মো. আখতার হোসেনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বিষয়ক মুখ্য সমন্বয়ক করা হয়েছে। তাকে

2023-02-06T19:27:26+00:00
2023-02-06T19:27:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখতার হোসেনকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৭ পিএম   (ভিজিট : ২৩৮)
X

সাবেক সিনিয়র সচিব মো. আখতার হোসেনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বিষয়ক মুখ্য সমন্বয়ক করা হয়েছে। তাকে দুই বছরের জন্য চুক্তিতে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব থাকার সময় গত বছরের ৩০ নভেম্বর অবসরে যান আখতার হোসেন। তিনি অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ পেলেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, আখতার হোসেন এ পদের নির্ধারিত বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন।

বাবু/এসআর




  বিষয়:   আখতার হোসেন  এসডিজি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy