প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩১ পিএম আপডেট: ০৭.০২.২০২৩ ৩:৩৭ পিএম (ভিজিট : ১৩৪)

X
রাজধানীর শ্যামপুরে একটি টেক্সটাইল মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, শ্যামপুরে চাঁদনী টেক্সটাইল নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি খালেদা ইয়াসমিন।
-বাবু/এ.এস