প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩০ পিএম (ভিজিট : ১৫৮)

X
গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য কমানো এবং ১০ দফা দাবিতে ঢাকা মহানগরে আবারও দুই দিনের পদযাত্রা কর্মসূচি দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ৯ ফেব্রুয়ারি গোপীবাগ মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব এবং উত্তরের উদ্যোগে ১২ ফেব্রুয়ারি শ্যামলী ক্লাব মাঠ থেকে বসিলা সাত রাস্তা মোড় পর্যন্ত পদযাত্রা হবে।’
এর আগে গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিনের পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
এরপর গত ৪ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে আগামী ১১ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। বিএনপি মিত্ররাএ একই কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে।
-বাবু/এ.এস