তুরস্ক যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কার্যক্রমে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ থেকে একটি উদ্ধারকারী দল। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার

2023-02-07T15:55:09+00:00
2023-02-07T17:01:41+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
তুরস্ক যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৫ পিএম  আপডেট: ০৭.০২.২০২৩ ৫:০১ পিএম  (ভিজিট : ১৮২)
X


ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কার্যক্রমে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ থেকে একটি উদ্ধারকারী দল। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে (সি-১৩০) দলটি বুধবার (৮ ফেব্রুয়ারি) তুরস্ক যাবে। প্রাথমিকভাবে এই ১০ সদস্যের দল পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা এসব তথ্য জানান।

গতকাল সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। এতে সিরিয়া ও তুরস্কে এখন পর্যন্ত ৪ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। 

১৯৯৯ সালে তুরস্কের ইজমিত ও ইস্তাম্বুলের পূর্ব মারমারা উপকূলীয় অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়।

গতকাল ভূমিকম্পের পরপরই তুরস্ক ও সিরিয়ায় সহযোগিতার ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   তুরস্ক  উদ্ধারকারী দল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy