বাক-শ্রবণ প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। ইশারা ভাষা প্রশিক্ষণের জন্য

2023-02-07T18:55:18+00:00
2023-02-07T18:55:18+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বাক-শ্রবণ প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২৮৯)
X

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। ইশারা ভাষা প্রশিক্ষণের জন্য ইশারা ভাষা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বাংলা ইশারা ভাষা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

মন্ত্রী বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জনশক্তিতে পরিণত করার জন্য সরকার কাজ করছে। ইশারা ভাষার মাধ্যমে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে পড়াশোনা, যোগাযোগ ও কর্মক্ষেত্রে বেশি ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে ইশারা ভাষার প্রসার ঘটাতে হবে। সরকারের এ মেয়াদে ইশারা ভাষা বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে কাজ করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ মেনন বলেন, সব অনুষ্ঠানে ইশারা ভাষা ব্যবহার করতে হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমের পাশাপাশি সব পর্যায়ে ইশারা ভাষা চালু করা প্রয়োজন। এ লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের সঠিকভাবে প্রশিক্ষিত করলে তারা উন্নয়নে ভূমিকা পালন করতে পারবে। তাদের রাষ্ট্রের সম্পদে পরিণত করতে সরকার কাজ করছে।

পরে মন্ত্রী বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন। সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy