গোলাগুলিতে র‌্যাবের ৮ সদস্য আহত, ৫ জঙ্গি সদস্য আটক

বান্দরবান প্র‌তি‌নি‌ধি

জাতীয়

বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ জঙ্গি সদস্যকে

2023-02-07T19:40:59+00:00
2023-02-07T19:40:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জঙ্গি আটক অভিযান
গোলাগুলিতে র‌্যাবের ৮ সদস্য আহত, ৫ জঙ্গি সদস্য আটক
বান্দরবান প্র‌তি‌নি‌ধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪০ পিএম   (ভিজিট : ১৬০)
X

বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ জঙ্গি সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় গোলাগুলির ঘটনায় র‌্যাবের ৮ সদস্য আহত হন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার জঙ্গি সদস্যরা একটি ক্যাম্পে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে জঙ্গি ও কেএনএফ সদস্যরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, এ সময় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ জঙ্গিকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। এ সময় জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন র‌্যাবের ৮ সদস্য। পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ৪ মাসে পাহাড়ে চলমান র‌্যাবের অভিযানে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৪৩ জঙ্গি ও কেএনএফ-এর ১৪  সদস্যকে আটক করেছে র‌্যাব।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy