প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৬ পিএম আপডেট: ০৭.০২.২০২৩ ১০:৫৯ পিএম (ভিজিট : ১৫৩)

X
তুরস্কে ভূমিকম্পের ৪৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে বাংলাদেশের নাগরিক গোলাম সাঈদ রিংকুকে। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. নুর আলম।
উল্লেখ্য, এর আগে অপর নিখোঁজ বাংলাদেশি নাগরিক নুর আলমকে উদ্ধার করা হয়।
কনসাল জেনারেল মো. নুর আলম জানান, উদ্ধারকর্মীদের প্রচেষ্টার কারণেএটি সম্ভব হয়েছে। আগে উদ্ধার হওয়া নুর আলমকে সকালে আমি অনুরোধ করেছিলাম, দুর্ঘটনা স্থলে যাওয়ার জন্য এবং রিংকুকে খুঁজে বের করার জন্য। উদ্ধারকর্মীরা যখন রিংকুকে উদ্ধার করেন, তখন সেখানে উপস্থিত ছিলেন আগে উদ্ধার হওয়া বাংলাদেশি নুর আলম।
কনসাল জেনারেল আরও জানান, ওই অঞ্চলে থাকা সব বাংলাদেশির বিষয়ে আমরা খোঁজ-খবর রাখছি। ওই অঞ্চলে প্রায় ৫০ জন বাংলাদেশি বসবাস করেন। কেউ কেউ সেখানে ব্যবসা করেন। আবার কেউবা এনজিওতে চাকরি করেন।
বাবু/এসআর