আমরা গণতন্ত্রকে মুক্ত করতে চাই : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগ সরকারের হাত থেকে জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত বিএনপির লড়াই-সংগ্রাম চলবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী

2023-02-07T23:02:46+00:00
2023-02-07T23:02:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমরা গণতন্ত্রকে মুক্ত করতে চাই : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০২ পিএম   (ভিজিট : ১৪১)
X

আওয়ামী লীগ সরকারের হাত থেকে জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত বিএনপির লড়াই-সংগ্রাম চলবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।


মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জামিনে মুক্তি পাওয়ায় নয়াপল্টনে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।


এসময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকে খন্দকার আবু আশফাক জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। এটা একদিকে আনন্দের, আবার আনন্দের নয়। কারণ সারা জাতি আজকে বন্দি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনও বন্দি। আমার নেত্রী যেখানে বন্দি, সেখানে আমাদের সাময়িক মুক্তি-এটা মুক্তি নয়। হয়তো আবার কয়েকদিন পরে জেলখানায় যেতে হবে। 


তিনি বলেন, জনগণ এই ফ্যাসিবাদের হাত থেকে চিরস্থায়ী মুক্তি চায়। আমরা জনগণকে মুক্ত করতে চাই, গণতন্ত্রকে মুক্ত করতে চাই, আমাদের নেত্রীকে মুক্ত করতে চাই। এই মুক্তি আমরা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত করতে পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই-সংগ্রাম চলবে।


এসময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বাবু/এসআর






  বিষয়:   গণতন্ত্র  গয়েশ্বর 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy