পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নতুন শর্ত

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের বাজারে বৈদেশিক মুদ্রা বা ডলারের সংকট চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নতুন শর্ত

2023-02-07T23:59:06+00:00
2023-02-07T23:59:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নতুন শর্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৯ পিএম   (ভিজিট : ১৭১)
X

দেশের বাজারে বৈদেশিক মুদ্রা বা ডলারের সংকট চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নতুন শর্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে গ্রাহকের ব্যয় করা ডলারের পরিমাণ অনলাইনে যাচাই করে পাসপোর্টে এনডোর্স করতে হবে।  


মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।


নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশ ভ্রমণের আগে পাসপোর্টের পাতা ও অনলাইনের তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এক বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বিদেশে খরচ করার বৈধতা রয়েছে। এক্ষেত্রে নগদ ও কার্ডের মাধ্যমে নেওয়া ডলার খরচের পরিমাণ যেন আইনিসীমা অতিক্রম না করে এ জন্যই নতুন নির্দেশ দেওয়া হয়েছে।  


সার্কুলারে বলা হয়েছে, পাসপোর্টের পাতায় পূর্ববর্তী এনডোর্সমেন্ট আবশ্যিকভাবে যাচাইয়ের পাশাপাশি ওই পাসপোর্টের বিপরীতে গ্রাহকের ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফর্ম মনিটরিং সিস্টেম (ওটিএফএমএস), ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম (আইসিএমএস) ও অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিস্টেমে (ওএমসি এমএস) যাচাই করে বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে হবে। পূর্ববর্তী পাসপোর্ট নম্বরের (যদি থাকে) বিপরীতে একই বছর ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ যাচাই করতে হবে।


বাবু/এসআর






  বিষয়:   পাসপোর্ট  কেন্দ্রীয় ব্যাংক 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy